মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়
মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়
অদ্য ১৭ মার্চ ২০২৬ খ্রি., মঙ্গলবার, বান্দরবান পার্বত্য জেলার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল তাঁর প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং একটি শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি রাবার প্লট নবায়ন, রাবারকে জিআই পণ্য হিসেবে বাস্তবায়ন এবং ডিও লেটার প্রদান সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মাননীয় সংসদ সদস্য মহোদয় আগত প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাবার চাষীদের স্বার্থে রাবার সম্পর্কিত সকল বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন—উপদেষ্টা এড. মুহাম্মদ আবুল কালাম, সাবেক সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি জনাব ফসিউল আলম চৌধুরী, মহাসচিব জনাব মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদকবৃন্দ জনাব নাজমুল হক চৌধুরী ও জনাব গোলাম রহমান এবং আইন ও সালিশ সম্পাদক এড. এস.এম নুরুল ইসলাম