বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি কাউসার জামাল-কে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)-এর পরিচালনা পর্ষদের সদস্য মনোনীত হওয়ায় বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব কাউসার জামাল-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে সংগঠনের কার্যকরী পরিষদ (মেয়াদ: ২০২৬-২৭)।
০২ আগস্ট ২০২৬ খ্রি. (রবিবার), বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের সম্ভাবনাময় রাবার খাতের সার্বিক উন্নয়ন এবং বিএফআইডিসি-তে রাবার বাগান মালিকদের স্বার্থ সংরক্ষণে তাঁর এই নতুন দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব ছলিমুল হক চৌধুরী, সম্মানিত আজীবন সদস্য জনাব সাইদুল ইসলাম ও জনাব মোঃ ফিরোজ উদ্দিন, মহাসচিব জনাব মইনুল ইসলাম, সাবেক সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব আব্দুর রশিদ ভুলু, সাবেক সহ-সভাপতি ড. মোঃ সাইফ উল্যাহ মানসুর এবং দপ্তর সম্পাদক জনাব আহম্মদ নূর ফাহাদসহ সংগঠনের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জনাব কাউসার জামাল-কে আন্তরিক অভিনন্দন জানান এবং রাবার শিল্পের প্রসার ও বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে তাঁর দূরদর্শী নেতৃত্বে এসোসিয়েশন আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে তাঁর হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।