জেলা প্রশাসক শামীম আরা রিনির সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

জেলা প্রশাসক শামীম আরা রিনির সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

অদ্য ১৭ মার্চ ২০২৬ খ্রি., মঙ্গলবার, বান্দরবান পার্বত্য জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল তাঁর প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং একটি উপহার প্রদান করেন। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি রাবার প্লট নবায়ন এবং বাগানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

মাননীয় জেলা প্রশাসক মহোদয় আগত প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন—উপদেষ্টা এড. মুহাম্মদ আবুল কালাম, সাবেক সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি জনাব ফসিউল আলম চৌধুরী, মহাসচিব জনাব মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদকবৃন্দ জনাব নাজমুল হক চৌধুরী ও জনাব গোলাম রহমান এবং আইন ও সালিশ সম্পাদক এড. এস. এম. নুরুল ইসলাম।